বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে

news-image

নিউজ প্রতিবেদন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। তাই সরকারি কর্মচারীদের জনগণকে সবসময় হাসিমুখে সেবা দিতে হবে।

বুধবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছে হয়রানি মুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রত্যাশা করে। জনগণকে যথাযথ সেবা প্রদান করার জন্যই সরকারি কর্মচারীরা নিয়োজিত। তাই, জনগণ যেন সেবা নিতে এসে কোনো ধরনের কষ্ট না পান, সেজন্য তাদেরকে হাসিমুখে সেবা দিতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ফরহাদ হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল