,

‘ঘরের শত্রু’ দমনে তালেবানের নতুন কমিশন

news-image

অনলাইন ডেস্ক : তালেবানের নামের অপব্যবহার, জনগণের সঙ্গে খারাপ আচরণ এবং ন্যাক্কারজনক অতীত হয়েছে- এমন কর্মীদের বহিষ্কারের জন্য নতুন একটি কমিশন গঠন করেছে তালেবান। দেশটির একটি স্থানীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বুধবার তালেবান আনুষ্ঠানিকভাবে ওই কমিশন গঠনের ঘোষণা দেয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে ‘ফিল্ট্রাশন কমিশন অব ফোর্স’ নামে নতুন ওই কমিশন গঠন করা হয়।

এ ব্যাপারে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খোসতাই জানান, দেশের সব প্রদেশেই এই কমিশন কাজ করবে। কমিশনের প্রাদেশিক কার্যালয়গুলোর দায়িত্বে থাকবেন প্রাদেশিক গোয়েন্দা প্রধান।

সায়েদ খোসতাই অবশ্য কাদের বিরুদ্ধে ওই কমিশন ব্যবস্থা নেবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। তবে সরকার ও ইসলামী ব্যবস্থার বিরুদ্ধাচারণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।

তালেবান যোদ্ধার নাম ভাঙিয়ে জনগণের বাড়িতে বন্দুকধারীরা প্রবেশ করছে, এমন বেশকিছু ঘটনা সামনে আসার পর তালেবান নতুন কমিশন গঠনের ঘোষণা দিল।

এর আগে যেসব তালেবান যোদ্ধারা কাবুলের জনগণ বিশেষ করে নারীদের সঙ্গে আচরণের ব্যাপারে যথেষ্ট প্রশিক্ষিত নন, তাদের বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড