,

বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ডাকাত নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে মো. আলমগীর (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি কে জানিয়েছেন চট্টগ্রাম র‌্যাবের কমান্ডার লে. কর্নেল মো. ইউসুফ।

তিনি বলেন, বাঁশখালীতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিপরীতে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর‌্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা এবং থানা পুলিশ এসে তার পরিচয় শনাক্ত করে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি স্থানীয়ভাবে আলম ডাকাত নামে পরিচিত। তিনি আলম বাহিনীর প্রধান। তার নামে নগরের পাহাড়তলী ও বাঁশখালী থানায় নয়টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আজ (বুধবার) বাঁশখালী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম