বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অফিসের আলমারিতে মিলল ১৬৩ কোটি টাকা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বড় একটি আলমারিতে ভর্তি ৫০০ নোটের বান্ডিল। সেখানে ছিল প্রায় ১৬৩ কোটি বা ১৬২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ১৪৭ টাকা (১৪২ কোটি ৮৭ লাখ রুপি)। ভারতের হায়দরাবাদের এক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের অফিসে অভিযান চালিয়ে সেই টাকা জব্দ করে আয়কর বিভাগ। ‘অবৈধ পথে’ উপার্জন করা সেই টাকার খবর পেয়ে অভিযান চালায় আয়কর বিভাগ। খবর হিন্দুস্থান টাইমসের।

এই অভিযানের একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, একটি আলমারি নগদ রুপিতে ভর্তি। আলমারি থেকে যেন উপচে পড়ছে ৫০০ রুপি নোটের বান্ডিল। আয়কর বিভাগ জানায়, প্রতিষ্ঠানটিতে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫৫০ কোটি রুপির খোঁজ পায় তারা। সেই অফিসে অভিযান চালিয়ে ১৪২ কোটি ৮৭ লাখ রুপি পাওয়া যায়। এত বিপুল অর্থের উত্স, রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ সংস্থার কর্মীরা।

হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওষুধের বিভিন্ন উপাদান তৈরি করা হয়। এগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রপ্তানি করা হয়।

তবে আয়কর দপ্তর ফার্মাসিউটিক্যাল গ্রুপের নাম উল্লেখ করেনি। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, এটি সম্ভবত হিটেরো ড্রাগস নামের একটি সংস্থা। এই সংস্থাই ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা রেমডেসিভির ইনজেকশন, কোভিফোরের জেনেরিক সংস্করণ চালু করে। এগুলো কোভিড চিকিত্সায় ব্যবহৃত হয়।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার