রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। আর সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়-যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১৩ অক্টোবর ২০২১, বুধবার, ২৯ আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

খ্রীস্টপূর্ব ৫৩৯ – ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করে।

৬৩৫ – খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।

১৫৫৬ – মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৭৭০ – তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৭৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮১২ – কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।

১৮১৫ – সিসিলির রাজা জোযামিন মোরাটের মুত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮৮৪ – ওয়াশিংটন সম্মেলনে গ্রিনউইচ সার্বজনীন মেরুমধ্যরেখা হিসেবে গৃহীত হয়।

১৯২৩ – আংকারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।

১৯৩৭ – চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মী প্রতিষ্ঠিত হয় ।

১৯৪৩ – ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইউগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।

১৯৪৬ – মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াডেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তবর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।

১৯৬২ – যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চল নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯৬৬ – শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

১৯৮৯ – আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোন্জ বৌদ্ধ মূর্তী – ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তীর নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।

১৯৯০ – ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।

১৯৯১ – বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

১৯৯৪ – মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উত্পাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে , কিন্তু কেউ মারা যায় নি ।

১৯৯৭ – পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস টি উলফেনসন ঢাকা আগমন করেন।

১৯৯৯ – ভারতে হিন্দুত্ববাদী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০১ – ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলায় ১৫ জনের মৃত্যু হয়।

২০০২ – বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।

২০০৪ – ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।

২০০৬ – শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

জন্ম:

১৮৬২ – পর্যটক ও লেখক মেরি কিংসলে জন্মগ্রহণ করেন।

১৯২৫ – যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থেচার জন্মগ্রহণ করেন।

১৯৩৮ – ইংরেজ সাংবাদিক ও লেখক হুগো ইয়াং জন্মগ্রহণ করেন।

১৯৪৮ – পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফতেহ আলী খান জন্মগ্রহণ করেন।

১৯৭৯ – ইংরেজ ফুটবল খেলোয়াড় ওয়েস ব্রাউন জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮২২ – ইতালীয় ভাস্কর আন্তেনিও কানোভা মৃত্যুবরণ করেন।

১৮৮২ – খ্যাতনামা ফরাসী দার্শনিক ও লেখক জোযেফ আর্থার গোবিনো মৃত্যুবরণ করেন।

১৯১১ – ভারতহিতৈষী ভগিনী নিবেদিতা (মার্গারেট এলিজাবেথ নোবল) মৃত্যুবরণ করেন।

১৯৬৪ – কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা প্রেমাঙ্কুর আতর্থী মৃত্যুবরণ করেন।

১৯৬৪ – বাংলাদেশের বিশিষ্ট কবি গোলাম মোস্তফা ইন্তেকাল করেন।

১৯৬৬ – বাংলাদেশের প্রখ্যাত চিন্তাবিদ, আইনজীবী, বিচারক ও রাজনীতিক মুহম্মদ ইবরাহিম ঢাকায় পরলোকগমন করেন।

১৯৮৩ – নট, নাট্যকার ও পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৮৭ – সঙ্গীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমার মৃত্যুবরণ করেন।

১৯৮৭ – নাট্যশিল্পী ও যাত্রাভিনেতা অমলেন্দু বিশ্বাস মৃত্যুবরণ করেন।

২০০৭ – চলচ্চিত্রকার-সাংবাদিক ওবায়েদ উল হক মৃত্যুবরণ করেন।

দিবস:

আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস