চলতি সপ্তাহেই শিশুদের টিকা প্রয়োগ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে চলতি সপ্তাহ থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে। তাদের দেয়া হবে ফাইজার-বায়োএনটেকের টিকা। আপাতত জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্রে এ টিকা দেয়া হবে।

মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, শিশুদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে। তবে ফাইজারের টিকার সংরক্ষণ জটিল হওয়ায় আপাতত জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্রে শিশুদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মহাপরিচালক বলেন, চলতি সপ্তাহের মধ্যে আমরা শিশু-কিশোরদের টিকা দেয়া শুরু করব। কোন কেন্দ্রে কখন শুরু করব তা এখনই বলছি না, পরে জানানো হবে।

শিক্ষার্থীদের নিবন্ধন কীভাবে হবে এ বিষয়ে তিনি বলেন, প্রথমে স্কুলের কাছ থেকে তালিকা এনে তাদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। পরে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে।

খুরশীদ আলম বলেন, শিশু-কিশোরদের টিকার বিষয়টি নানা কারণে এখনো হয়ে ওঠেনি। এর প্রধান কারণ হলো- এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়নি। তবে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জেনেভায় গিয়ে ডব্লিউএইচওর ডিজির সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তারা সম্মতি দিয়েছেন। বিভিন্ন দেশে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সেটি মাথায় রেখে আমরাও একই টিকা দেবো।

রোববার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, সম্প্রতি সুইজারল্যান্ড সফরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এবং গ্যাভির প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে। শিশুদের টিকা দেয়ার ব্যাপারে তারা সম্মতি দিয়েছেন।

এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের হাতে এখন ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা রয়েছে, এছাড়া আরও ৭০ লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ফাইজারের সবগুলো টিকাই আমরা স্কুলের ছেলেমেয়েদের দেব। প্রথমে অর্ধেক টিকা দেওয়া হবে। বাকি অর্ধেক টিকা আমরা রেখে দেব শিশুদের দ্বিতীয় ডোজ দেয়ার জন্য।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী