বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানসহ মুসাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ।

এর আগে এদিন বিকেল ৩টা ২৫ মিনিটে স্ত্রী শারমিন চৌধুরী, ছেলে জুবেরী হাজ্জাজ মেরুন কালার একটি গাড়িতে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

ডিবি সূত্র জানায়, অতিরিক্ত সচিব পরিচয় দেয়া প্রতারক কাদেরের সঙ্গে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে মুসা বিন শমসেরকে। মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা ছিলেন প্রতারক আব্দুল কাদের।

এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, গত রোববার তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে মুসা বিন শমসেরের কাছে তিন বিষয়ে স্পষ্ট হতে চায় ডিবি।

জানা গেছে, গ্রেপ্তার আবদুল কাদের নিজেকে পরিচয় দিতেন কথিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের প্রতিষ্ঠান ড্যাটকো-এর লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে। তিনি প্রিন্স মুসা বিন শমসেরের নগদ অর্থ এবং বিভিন্ন স্থাপনার কাস্টোডিয়ান হিসাবে টাকা পয়সা কোন ব্যাপার না বলে জাহির করতেন।

এছাড়া প্রতারক আব্দুল কাদেরের কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়। এসব বিষয় জানতেই মূলত শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় ডিবি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল