,

অভিনয়শিল্পের উৎকর্ষতায় আজীবন কাজ করেছেন ইনামুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : ড. ইনামুল হক আজীবন অভিনয়কে উচ্চ উৎকর্ষ দানে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত ড. ইনামুল হকের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

শেখ তাপস বলেন, জাতিগতভাবে আজ আমরা অত্যন্ত শোকাহত। আমরা একজন বরেণ্য ব্যক্তিকে হারালাম, যিনি একজন কিংবদন্তি। তিনি একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে অভিনয়কে উচ্চ উৎকর্ষ দানে কাজ করেছেন।

প্রয়াত ইনামুল হক তরুণ প্রজন্মের কাছে আদর্শ হয়েই থাকবেন উল্লেখ করে মেয়র তাপস বলেন, দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে তিনি প্রতিটি চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, তা মানুষের মনে এখনো দাগ কাটে। তার শূন্যতা পূরণ হবে না। তবে তরুণ প্রজন্ম তাকে অনুকরণ ও অনুসরণ করলে ভবিষ্যতে হয়তোবা দীর্ঘদিন পরে আমরা তার শূন্যতা পূরণ করতে পারি। কিন্তু এ পর্যায়ে আমরা তার চরম শূন্যতা অনুভব করছি।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ড. ইনামুল হক। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের