,

বিয়ে নিবন্ধনের ওয়েবসাইট শীগ্রই চালু হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বিবাহ ও বিবাহ-বিচ্ছেদ নিবন্ধনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘বন্ধন ডটজিওভি ডটবিডি’ নামে ওয়েবসাইট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে, যা শিগগিরই চালু করা হবে।

সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে রাজধানীতে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে প্রযুক্তির ভূমিকা নিয়ে এক সংলাপে তিনি এ তথ্য জানান।

জুনাইদ পলক বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে বিয়ের ক্ষেত্রে বয়স লুকানোর কোনো সুযোগ থাকবে না, বাল্য বিয়ে দেওয়ার সুযোগ থাকবে না। বিয়ে নিয়ে প্রতারণা দূর হবে। ভেরিফাই করা যায় এমন ডকুমেন্ট ছাড়া অনলাইনে রেজিস্ট্রেশন হবে না।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, “যত দ্রুত সম্ভব এই অনলাইন ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন সিস্টেম আমরা সবার জন্য উন্মুক্ত করে দেব।”

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাল্টিপল ক্লাস্টার ইন্ডিকেটর জরিপ ২০১৯ অনুযায়ী, অতিমারির আগে বাংলাদেশে ৫১ শতাংশ বিয়েতেই কনের বয়স ১৮ বছরের কম ছিল। মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাস মহামারির ফলে নতুন করে আড়াই কোটি মানুষ গরিব হয়েছে। এই কারণে বাল্যবিয়েও বেড়েছে।

চলতি বছরের জুনেই আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফ জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের লাখো শিশু এখন শ্রমে জড়িত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি এ সংলাপের আয়োজন করে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের