,

অজগর নিয়ে শিশুর টানাটানি, অতঃপর… (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বাড়ির পোষা কুকুর বা বিড়ালের সঙ্গে বাচ্চারা খেলাধুলা করছে স্বাভাবিকভাবেই আপত্তি থাকে না। কিন্তু সাপ দেখলেই যেখানে পূর্ণবয়স্ক মানুষই দৌঁড়ে পালায়, সেখানে ছোট বাচ্চাদের তো কথাই নেই। তাই দুই বছরের ছোট্ট এক শিশুকে যদি বাবাই বিশালাকার এক সাপের লেজ ধরে টানতে বলে তাহলে সেটা অবাক হওয়ার মতো বিষয় বৈকি।

সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে ঠিক এমনটাই দেখা গেছে। অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞ র্যা ঙ্গলার ম্যাট রাইট সম্প্রতি ইনস্টাগ্রামে ওই ভিডিও পোস্ট করেছেন।

ওই ভিডিওতে দেখা গেছে, লনে বিশালাকার একটি সাপের লেজ ধরে টানছে ম্যাটের দুই বছর বয়সী ছেলে। ম্যাট ছেলেকে নিরস্ত করার চেষ্টা তো করেনইনি উল্টো উৎসাহ দিয়েছেন। ভিডিওতে ম্যাটকে বলতে শোনা গেছে, টানো। টেনে ঘাসের দিকে নিয়ে যাও।

র্যা ঙ্গলার ন্যাশনাল জিয়োগ্রাফিকের একজন সঞ্চালক। বন্যপ্রাণীদের নিয়েই তিনি কাজ করেন। কিন্তু তারপরও ম্যাটের এভাবে ছেলেকে সাপের লেজ ধরে টানার ব্যাপারে উৎসাহ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

অবশ্য অলিভ প্রজাতির অজগরটি বিষধর নয় বলে জানা গেছে।

https://www.instagram.com/p/CUdYl01hDbV/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের