নতুন ‘দুঃসংবাদ’ শুনলেন শাহরুখ খান

news-image

বিনোদন ডেস্ক : দুঃসময় চলছে বলিউড বাদশা শাহরুখ খানের। এমন বিপদে আগে কখনো পড়েননি। মাদককাণ্ডে কারাগারে অন্তরীণ ছেলে আরিয়ানের জন্য শুটিং ফেলে হন্যে হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। ভারতের প্রখ্যাত আইনজীবী সতীশ মানেশিন্ডেকে নিয়োগ দিয়েছেন। কিন্তু জামিল মেলেনি।

এরইমধ্যে আরো একটি দুঃসংবাদ শুনলেন শাহরুখ। শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করে দিল অনলাইনে শিক্ষাদানকারী একটি সংস্থা।

মাদক মামলায় ছেলে আরিয়ান আটকের পর থেকেই ওই বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছিল। এ নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিল শিক্ষাদানকারী সংস্থাটি।

‘উচ্ছন্নে’ যাওয়া ছেলের বাবার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না বলে শাহরুখের কটাক্ষ করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়।

একের পর এক তীর্যক মন্তব্য ও বিজ্ঞাপন বন্ধের দাবির চাপে অনেকটা বাধ্য হয়েই শেষমেশ শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিল সংস্থাটি।

ভারতী সংবাদমাধ্যম ‘ইকনমিক টাইমস’-এ প্রকাশিত রিপোর্টের বরাতে এ তথ্য দিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

সংস্থাটির শুভেচ্ছাদূতও শাহরুখ খান। বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পর শাহরুখকে শুভেচ্ছাদূত না রাখার দাবি উঠেছে এখন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি।

২০১৭ সালে অনলাইনে শিক্ষাদানকারী ওই সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করেন শাহরুখ। এরপর থেকে ওই সংস্থা জনপ্রিয় হয়ে ওঠে। আয় বিপুল বাড়ে তাদের।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী