ভারতে করোনায় মৃত্যু সাড়ে চার লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর পর দু’দিন ২০ হাজারের বেশি থাকছে ভারতের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় এক হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৫৬৯ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কম রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৭১ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ১২৭ জনের। এ বছর ২ জুলাই মোট মৃত্যু চার লাখ পেরিয়েছিল।

আক্রান্ত কম থাকায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় চার হাজার। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৪০ হাজার ২২১ জন।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কেরালা রাজ্যে। যদিও গত সপ্তাহ ধরেই তা ১৫ হাজারের নিচে থাকছে। মহারাষ্ট্রেও তিন হাজারের নিচে এবং তামিলনাড়ুতে দেড় হাজারের আশপাশে ঘুরছে আক্রান্তের সংখ্যা। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা নিয়ন্ত্রণে এলেও মিজোরামে গত ২৪ ঘণ্টায় ফের হাজার ছাড়িয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী