,

হাসপাতালে ভর্তি আরও ২০৮ ডেঙ্গু রোগী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ১৭৩ জন, ঢাকার বাইরে ৩৫ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৪৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭৩ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু আক্রান্ত ২০৮ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩ জন। বাকি ৩৫ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৫৪৪ জন। এর মধ্যে শুরুর ছয় মাস ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৭০ জন।

এ বছরের জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ওই মাসে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন। আগস্টে এ সংখ্যা বেড়ে ৭ হাজার ৬৯৮ জনে দাঁড়ায়।

গেলো মাসে রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৮৪১ জন।

চলতি মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৩৪৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪ জন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি ৮৭৩ জন। এদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭১৬ ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের