,

বাংলাদেশকে ২ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ

news-image

মোহাম্মদ মাহামুদুল : উপহার হিসেবে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ডোজের বেশি করোনার টিকা দিচ্ছে মালদ্বীপ। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে উপহারের এসব টিকা শুক্রবার (৮ অক্টোবর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

৬ অক্টোবর (বুধবার) রাতে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে করোনার টিকা উপহারের এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, মালদ্বীপ শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই লাখ ১ হাজার ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে।

এ উপলক্ষে বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া এসব টিকা আগামীকাল কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শুভেচ্ছার নিদর্শন হিসেবে মালদ্বীপের দেওয়া এসব টিকা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড