বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ৫ কিলোমিটার যানজট, ভোগান্তি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক এবং ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় সিরিয়ালে আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে এ চিত্র দেখা গেছে। পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও চরম ভোগান্তিতে পড়েছেন অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা।

সিলেটগামী ট্রাকচালক রানা জাগো নিউজকে বলেন, তিনি বুধবার (৬ অক্টোবর) মধ্যরাতে দৌলতদিয়া প্রান্তে এলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফেরির নাগাল পাননি। এখন যে জায়গায় আছেন, সেখান থেকে ঘাট প্রায় এক কিলোমিটার দূরে।

কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসচালক মনির হোসেন বলেন, তাদের প্রায় প্রতিদিনই দৌলতদিয়া প্রান্তে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাত্রীরা নেমে পড়েন।

গোয়ালন্দ মোড়ের সড়কে আটকে থাকা ট্রাকচালক বকুল জাগো নিউজকে বলেন, তিনি ঝিনাইদহ থেকে মালামাল লোড করে ঢাকায় যাচ্ছেন। সকালে দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে আটকা পড়েছেন। এখন একদিনের আগে ফেরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এ রুটে বর্তমানে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-বাংলাবাজার রুট ও দক্ষিণাঞ্চলের অতিরিক্ত যানবাহনের চাপে বতর্মানে কিছু সিরিয়াল তৈরি হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল