,

জার্মানি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

news-image

বিশেষ সংবাদদাতা : জার্মানি ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আগামী শনিবার (৯ অক্টোবর) ঢাকা ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ অক্টোবর যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের সবার করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বিমানবন্দরের কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে জানান, আগামী ৯ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশগমন উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস আছে কি না, তা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হচ্ছে। দুপুর সোয়া ১টা পর্যন্ত ৩৮০ জনের নমুনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সী জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৯ অক্টোবর জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ১৭ অক্টোবর পর্যন্ত জার্মানি ও সেখান থেকে লন্ডনে গিয়ে চারদিন অবস্থান করবেন।

প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলেও তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের