বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙছে নোবেলের সংসার, তালাকনামা পাঠিয়েছেন স্ত্রী

news-image

বিনোদন প্রতিবেদক : বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেলের সংসার ভাঙনের পথে। ‘সারেগামাপা’ থেকে উঠে আসা আলোচিত-সমালোচিত এ গায়কের সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ।

আজ বুধবার (৬ অক্টোবর) ফেসবুকে নোবেল এ কথা জানান। ডিভোর্সের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ  নিশ্চিত করেছেন, গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করতো; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদ ঘটলো।

ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল