,

এসএসসির সিলেবাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার দাবি করেছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এই সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই। বুধবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর ও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাস শেষ করে পরীক্ষার আয়োজন করা হবে। সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণের জন্য কেউ আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চাইতে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও দুর্নীতি প্রতিবেদন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নে দীপু মনি বলেন, টিআইবির প্রতিবেদন আমরা দেখেছি। এ বিষয়ে পর্যবেক্ষণ করছি আমরা। দ্রুত সময়ের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে এ বিষয়ে তুলে ধরা হবে।
এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি