ঘরে বসেই বানিয়ে ফেলুন অনথন

news-image

নিউজ ডেস্ক : অনথন একটি জনপ্রিয় ইন্দোনেশিয়ান খাবার। এটি ভিনদেশি খাবার হলেও আমাদের দেশে এর জনপ্রিয়তা অনেক। নিশ্চয়ই রেস্তোরায় গিয়ে স্যুপের সঙ্গে অনথন খাওয়া হয়। তবে আপনি চাইলেই এই দারুন মজার অনথন তৈরি করতে পারবেন ঘরে বসে সহজ উপায়ে।

চলুন জেনে নেওয়া যাক অনথন তৈরির রেসিপি-

ডো তৈরিতে প্রয়োজনীয় উপকরণ-

১. ময়দা- ২ কাপ

২. ডিম- ২ টি

৩. লবণ- স্বাদমতো

৪. পানি ও তেল পরিমাণমতো
পুর তৈরি করতে যা দরকার

১. মুরগির কিমা- ২ কাপ

২. আদা-রসুন বাটা- ২ চা চামচ

৩. পেঁয়াজ কুচি- ১ কাপ

৪. সয়া সস- ২ টেবিল চামচ

৫. কাঁচা মরিচ কুচি- ৪ চা চামচ

৬. সবজি কুচি- ২ কাপ।
তৈরি পদ্ধতি

প্রথমে একটি পাত্রে পুর তৈরির সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর ময়দা, ডিম, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করবেন। ডো তৈরির পর সেটি ঢেকে রেখে দিন আধা ঘণ্টার মতো। এরপর ডো দিয়ে পাতলা ও ছোট ছোট রুটি তৈরি করে নিন। এবার রুটির মাঝে ফিলার দিয়ে পছন্দমতো ডিজাইনে ভাঁজ করে নিন।

তারপর কড়াইতে তেল গরম হতে দিন। তেল ভালোভাবে গরম হলে তাতে অনথনগুলো ভেজে নিন। বাড়তি তেল ঝরাতে কিচেন টিস্যুর উপর রাখুন। এবার পছন্দের সস ও স্যুপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী