,

‘নিখোঁজ’ সেই ৫ কন্যাশিশু উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ পাঁচ শিশুর সবাইকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম। উদ্ধার হওয়া শিশুরা হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।

মঙ্গলবার সকালে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

এর আগে সোমবার রাতে নেত্রকোনা এবং মঙ্গলবার ঢাকার সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। এছাড়াও রূপনগর থেকে ‘নিখোঁজ’ আরেক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে থানা-পুলিশ।

জানা যায়, ডিবির হাতে উদ্ধার হওয়া দুই শিশুকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আর থানা-পুলিশ যে তিন শিশুকে উদ্ধার করেছে, তাদের সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে জাকিয়া ও জামিয়া পল্লবী থেকে নিখোঁজ হন ২৯ সেপ্টেম্বর ও অন্য দুই জন রোদসী স্টেলা ও মেরিনা নিখোঁজ হন ৩ অক্টোবর।

মোট পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন। তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুদের আইনি প্রক্রিয়া শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের