রুনা লায়লা ও আলমগীরের আতিথেয়তায় মুগ্ধ শ্রীলেখা মিত্র

news-image

বিনোদন ডেস্ক : টালিউডে আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবারের পূজায় বড্ড মন খারাপ তার। বাবাকে হারিয়েছেন কয়েকদিন হলো। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলে দেখা যায়, বাবার স্মৃতিতে কাতর হয়ে আছেন।

প্রতিদিনই লিখছেন টুকরো টুকরো স্মৃতিকথা।

সম্প্রতি শ্রীলেখা এমনই এক স্মৃতির কথা তুলে ধরলেন তার ফেসবুকে। যেখানে বাবাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার গল্প শোনালেন তিনি। তার বাবার খুব ইচ্ছে ছিল পুরোনো ভিটেমাটিতে ঘুরে আসার। সেই ইচ্ছেপূরণের গল্পই শোনালেন শ্রীলেখা।

ফেসবুকে অভিনেত্রী শ্রীলেখা লিখেছেন, ‘বাবার মুখে বাংলাদেশ মাদারীপুরের ঘটমাঝি গ্রাম, জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পূজা, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান। অসংখ্য মানুষদের মতো দেশ ভাগের শিকার আমরাও। সে গল্প না হয় আরেক দিন হবে।’

শুধুই বাংলাদেশের গল্প নয়। শ্রীলেখার লেখায় উঠে এল জনপ্রিয় দুই শিল্পীর কথা।
তারা হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর ও কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। তাদের বাড়িতেই অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও তার বাবা ।

শ্রীলেখা আরও লিখেছেন, ‘২০০৭ সালে শিকড়ের টানে পৌঁছে গেলাম বাংলাদেশে। রুনা লায়লা আপু ও আলমগীর ভাইয়ের আপ্যায়ন, যত্ন নিয়ে বলার শেষ নেই। ছোটবেলায় টিভিতে দেখা দমাদম মস্ত কলন্দর, সাধের লাউ গানগুলো আমার একেবারে মুখস্থ। আমি খুব বড় ফ্যান রুনা লায়লার।

তাদের বাড়িতেই আমরা অতিথি। শুধু অর্থের ধনী নন, মনের দিক থেকে তারা অনেক অনেক ধনী। বাবার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছেপূরণ করতে পেরেছি।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী