ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান-ইরানে নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় শাহীনের তাণ্ডবে ওমান এবং ইরানে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানে মারা গেছে ৬ জন এবং ওমানে তিনজন। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ঘূর্ণিঝড় তাণ্ডবে ওমানে শিশুসহ অন্তত চারজন মারা গেছে। এদিকে ঘূর্ণিঝড় ওমানে আঘাত হানার পর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।

আমিরাতের পুলিশ সমুদ্র সৈকত এবং বিভিন্ন উপত্যকা বিশেষ করে যেসব এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে সেখানে টহল জোরদার করেছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জনই কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে, ওমান সীমান্তের আল-আইনে সরকারি-বেসরকারি কর্মচারীদের দূরবর্তীস্থান থেকে কাজ করার পাশাপাশি উপকূলীয় বাসিন্দাদের জরুরি অবস্থা ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ তীব্র বাতাস এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ঘূর্ণিঝড় শাহীন ওমান-ইরানে আঘাত হানে রোববার (৩ অক্টোবর)। প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টির কারণে ওমানের উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সেখান থেকে উদ্ধার তৎপরতা বাড়ানো হয়েছে। স্থগিত করা হয়েছে রাজধানী মাসকটের কিছু ফ্লাইট।

ওমানের জাতীয় জরুরি কমিটি জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে রাজধানীর পূর্বে আল-কুরমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরই মধ্যে সহায়তা সংস্থাগুলো দুই হাজার সাতশ’র বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী