বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমাতে রসুনের গুরুত্ব

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমানোর জন্য অনেকেই নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। কেউ কঠোর ডায়েট অনুসরণ করেন আবার কেউ কেউ জিমে গিয়ে ঘাম ঝড়ান। তবে শরীরের ওজন একবার বেড়ে যাওয়া শুরু করলে সেটা নিয়ন্ত্রনে রাখা কঠিন হয়ে পরে। বিশেষ করে পেটের চর্বি, এটা কমানো বেশি কঠিন। যদিও ওজন কমাতে ব্যায়াম ও ডায়েট দু’টোই দরকার। তবে ওজন কমানোর জন্য ডায়েটে পুষ্টিকর খাবার রাখাটাও জরুরি।

বিশেষজ্ঞদের মতে, ৭০ শতাংশ পুষ্টিকর খাদ্য ও ৩০ শতাংশ ব্যায়ামের মাধ্যমেই আপনি সহজেই ওজন কমাতে পারবেন। বর্তমানে ওজন কমানোর জন্য ডায়েট সম্পর্কে জানতে আপনি ইন্টারনেটে হাজারও আর্টিকেল, ভিডিও ইত্যাদি খুঁজে পাবেন।

যদিও সব ডায়েট সবার জন্য উপযুক্ত নয়। তবে কিছু সহজ ডায়েট ট্রিকস অনুসরণ করলে বিস্ময়কর কাজ করতে পারে। যেমন খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা সবাই কমবেশি জানেন। তবে অতিরিক্ত ওজন কমাতেও এই রান্নাঘরের উপাদানটি বেশ কার্যকর। রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি রক্তনালীকে শিথিল করে, রক্তচাপ কমায়, রক্তপ্রবাহ বাড়ায় ও রক্তনালীকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বাঁচায়।

এক কোয়া রসুন খেলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে। এছাড়াও রসুনে আছে ভিটামিন বি ৬, ভিটামিন সি, ফাইবার, ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ উপাদানসমূহ।

ওজন কমানোর জন্য রসুন যেভাবে কাজ করে-

রসুনে থাকা একাধিক পুষ্টি উপাদান শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শরীরচর্চার সঙ্গে সকালে খালি পেটে রসুন খেলে দ্রুত ওজন কমবে। এটি শক্তির মাত্রা বাড়িয়ে দেয় ও অতিরিক্ত ক্যালোরি পোড়াতে সাহায্য করে। রসুনে থাকা পুষ্টিগুণ বিপাকক্রিয়ার হার বাড়ায়। যা ওজন কমানোর লক্ষ্যকে সমর্থন করে। খালি পেটে রসুন খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। এটি অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। এ কারণে দ্রুত ওজন কমে। জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রসুন চর্বি পোড়াতে সহায়ক ভূমিকা পালন করে।

রসুনে ডিটক্সিফাইং বৈশিষ্ট্যও আছে। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, যা হজমে বাঁধা দেয়। এর ফলে অতিরিক্ত ওজনও কমতে শুরু করে।

প্রতিদিন সকালে খালি পেটে রসুনের ২টি কোয়া চিবিয়ে খেতে পারেন। যদি বমি বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য অনুভব করেন তাহলে এড়িয়ে যান।

গর্ভবতী নারী, শিশু, নিম্ন রক্তচাপ, রক্তক্ষরণজনিত রোগ ও ডায়াবেটিস রোগীদের খালি পেটে রসুন খাওয়া থেকে বিরত থাকবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল