বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেদ ঝরাতে জুড়ি নেই কফির

news-image

নিউজ ডেস্ক : ১ অক্টোবর বিশ্ব কফি দিবস হিসেবে পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে ইতালির মিলান শহরে দিবসটি উদযাপন শুরু হয়। কফির ন্যায্য বাণিজ্য ও কফি চাষীদের দুর্দশা লাঘবে সচেতনতা তৈরিতে আন্তর্জাতিক কফি সংস্থার সম্মতিতে দিবসটি চালু হয়।

কফির আছে অনেক গুণ। জনপ্রিয় পানীয় হিসেবেও একটি এক নম্বরে। কফি পছন্দ করে না এমন মানুষ খুবই কম। তবে পছন্দের তালিকায় শীর্ষে থাকা কফি নিয়ে অনেকের আছে ভুল ধারণা। অনেকেরই ধারণা, নিয়মিত কফি পান করলে ক্ষতি হতে পারে। তবে এই ধারণা সঠিক নয়।

বরং কফি পান করলে উপকার পাওয়া যাবে। কফি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আলঝাইমার্স রোগ কমায়। সাহায্য করে শরীরের বাড়তি মেদ ঝরাতে।

গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন প্রায় ৩ থেকে ১১ শতাংশ পর্যন্ত আমাদের মেটাবলিক রেট বা বিপাকের গতি বাড়ায়। ফলে অতিরিক্ত মেদ কমে অনেকটাই।

টাইপ টু ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা যদি নিয়মিত কফি পান করে তাহলে ২৩ থেকে ৫০ শতাংশের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

অনেকের ধারণা রয়েছে কফি খেলে লিভারের রোগ হয়। যদিও গবেষণায় দেখা যাচ্ছে সিরোসিস থেকে লিভারকে রক্ষা করে কফি। কফি মানবদেহে কার্যক্ষমতা বাড়িয়ে দেয় অনেকটাই। নর এপিনেফ্রিন এবং ডোপামিন নিঃসরণ বাড়ায় যা নিউরনের কার্যকারিতা বাড়িয়ে দেয়।

কফি সুনির্দিষ্টভাবে পান করলে পারকিনসন রোগও কমে যায় অনেকটাই। ৩২ থেকে ৬০ শতাংশ হ্রাস পায় এই রোগ। এছাড়া অবসাদ কমাতে কফি পান করলে অনেকটাই উপকার পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। নিয়ন্ত্রিত কফি পানে কমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল