রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, দফারফার অভিযোগ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গিয়ে সাত্তার মিয়া (৫০) নামের এক শ্রমিক মৃত্যু হয়েছে। সাত্তার মিয়া পৌর শহরের ভাদুঘর  মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে। শুক্রবার  রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে শুক্রবার বিকেলে সাত্তার মিয়াসহ অন্যান্য শ্রমিকরা ওই ভবনে কাজ করার সময় মাথায় করে অপ্রয়োজনীয় মালামাল ফেলতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান সঙ্গে থাকা শ্রমিকরা। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যান সাত্তার মিয়া। এদিকে এঘটনায় নিহতের পরিবারের সাথে ৩ লাখ টাকায় ঠিকাদারের দফারফা অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে ও খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতালের মর্গে না নিয়ে মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এসময় নিহতের পাশের বাড়িতে আলোচনায় বসে ঠিকাদারের লোকজন ও স্থানীয়রা। এসময় নিহতের পরিবারকে ৩ লাখ টাকা দেওয়া হবে বলে বিষয়টি নিষ্পত্তি করা হয়। পরে ঠিকাদার সবার সামনে নিহতের পরিবারকে ৪০ হাজার টাকা নগদ দেন। বাকি ২ লাখ ৬০হাজার টাকা রোববার (৩ অক্টোবর) নিহতের পরিবারকে দেওয়া হবে বলে জানান। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে নিহতের পরিবার যেন কোনো অভিযোগ না দেন একারণে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ঠিকাদার আবুল মিয়া বলেন, নির্মাণধীন ভবন থেকে সাওার মিয়ার মৃত্যুর বিষয়টি এলাকার সর্দারদের নিয়ে ৩ লাখ টাকায় দফারফায় শেষ হয়েছে। তার পরিবারের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে।  যেন পরবর্তীতে কোন ঝামেলা সৃষ্টি করতে না পারেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পরিবারের এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। আমি অফিসার পাঠিয়েছিলাম তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ না  দেওয়ার কথা বলেন।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট