ব্রাহ্মণবাড়িয়ায় শেষ সময়ে প্রতিমা রঙের তুলিতে ফুটাঁতে ব্যস্ত কারিগররা
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আকাশ জুড়ে শরতের ভেলা। দিগন্ত জুড়ে কাঁশফুল জানান দিচ্ছেন আসছে শারদীয় দুর্গোৎসব। আর কয়েক দিন পরই সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। প্রতিবছরই ব্রাহ্মণবাড়িয়ায় জমজমাটভাবে এই উৎসব পালন করা হয়ে থাকে। তবে করোনার কারণে গতবারে আনন্দ উৎযাপনে কিছুটা ভাটা পড়ে ছিল। এবার শেষ সময়ে প্রতিমাকে রঙের তুলিতে ফুটাতে ব্যস্ত রয়েছে কারিগররা।
এ বছর জেলায় ৫৮০ মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত প্রতিমা তৈরির প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে, চলছে রংয়ের কাজ।
সরেজমিন জেলা শহরের কান্দিপাড়া ও ভাদুঘর পাল পাড়াতে গিয়ে দেখা যায়, সারি-সারি ভাবে প্রতিমা দাঁড় করানো আছে। একদিকে চলছে প্রচন্ড রোদে এই প্রতিমাগুলো শুকানোর কাজ। অন্য দিকে রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছে প্রতিমাগুলো। প্রতিমা কারিগর দুলাল পাল বলেন, ৩৫ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। এবার ৩২টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ পেয়েছি। সময়মত এসব প্রতিমা মন্ডপে পৌঁছে দিতে দিনরাত কাজ করে যাচ্ছি।
কিন্তু চলমান পরিস্থিতির কারনে প্রতিমার মূল্য প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্য বছর প্রতিমার ভাল মূল্য পেলেও এবার তেমন ভাল দাম পাওয়া যাচ্ছে না। আরেক কারিগর ঝন্টু পাল বলেন, তেমন বেশি লাভ না হলেও বাপ-দাদা ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছি। দুর্গা পূজা ছাড়াও বিভিন্ন পূজার প্রতিমা তৈরি করে থাকি। পূজাকে সামনে রেখে ১৭টি প্রতিমার কাজ পেয়েছি। প্রতিটি প্রতিমা তৈরিতে এবার মাত্র ২০-৩০ হাজার টাকা পাব। কারিগর নিকিল পাল বলেন, আমাদের হাতের তৈরি প্রতিমা কেনার জন্য জেলা ও জেলার বাইরে থেকেও ক্রেতারা ছুটে আসছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সোমেশ রঞ্জন রায় বলেন, জেলায় এ বছর প্রায় সাড়ে ৫৮০টি মন্ডপে দুর্গোউৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে যেন স্বাস্থ্যবিধি নিশ্চিত থাকে, সেজন্য পূজ পূজা মন্ডপে ঢুকার সময় যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স ও হাত ধুয়ে মন্ডপের প্রবেশ করে সেই নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ বলেন, পূজা উপলক্ষে আমাদের পর্যাপ্ত পুলিশের অফিসার ফোর্স মোতায়েন করা হবে। যাতে করে কোনো জায়গায় সমস্যা না হয়। হিন্দুধর্মালম্বী লোকজন যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে সেই দিকে খেয়াল রাখা হচ্ছে।











