,

শুক্রবার থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

news-image

 আশ্রাফুর রহমান রাসেল :  আগামীকাল শুক্রবার থেকে দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন আর চলবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তবে ৩০ জুন পর্যন্ত মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে চালু থাকা সব মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে। ১ জুলাই থেকে চালু করা নতুন সেটগুলো নিবন্ধন করে চালু করতে হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিটিআরসির উপপরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু করা হয়েছে। তিনমাসের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা করা হয়। আজ ৩০ সেপ্টেম্বর তিন মাসের শেষদিন।

এ কার্যক্রমের অন্যতম উদ্দেশের মধ্যে রয়েছে, জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ ও দেওয়া নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত এবং আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত, ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দেওয়া।

মোবাইল ক্রেতাদের উদ্দেশে বিটিআরসি জানায়, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরুপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে ক্রয় করতে হবে।

এছাড়াও বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে সংগ্রহ করা অথবা ক্রয় করা অথবা উপহার পাওয়া অনুমোদিত মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের পূর্বে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন শেষ করতে হবে।

পাশাপাশি কোনো আমদানিকারক/স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ হ্যান্ডসেট উৎপাদন বা আমদানি না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বিটিআরসি।

কোন বিক্রেতা অবৈধ কোন হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন/আমদানি/ক্রয়/বিক্রি করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইলে EMI জানা যাবে *#06#

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড