,

ইলিশ নিয়েই কলকাতা ফিরবো: কৌশানী

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। গেল ২৬ সেপ্টেম্বর সকালের ফ্লাইটে ঢাকায় নামেন এ অভিনেত্রী। এরপর বিমানবন্দর থেকেই সোজা চলে যান চাঁদপুরে। সেখানে অংশ নিয়েছেন ‘পিয়া রে’ সিনেমায়। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় কৌশানী অভিনয় করছেন শান্ত খানের বিপরীতে। সিনেমাটি নির্মাণ করছেন পূজন মজুমদার।

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত কৌশানী। তিনি বলেন, ‘এবারই প্রথম বাংলাদেশে আসা আমার। কিন্তু তারপরও মনে হচ্ছে না যে আমি অন্য দেশে এসে শুটিং করছি। মনে হচ্ছে, নিজ দেশেই আছি। ১৫ দিনের মতো এখানে থাকবো। শুটিংয়ের ফাঁকে দেশটা একটু ঘুরে দেখার ইচ্ছে আছে।’

তিনি আরও বলেন, ‘এখানকার সবাই বেশ আন্তরিক। ঢাকায় বেশিক্ষণ থাকা হয়নি, সরাসরি শুটিং স্পট চাঁদপুরে চলে এসেছি। যার কারণে এখনও তেমনভাবে ঘুরে দেখা হয়নি। চাঁদপুরের ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবা বলে দিয়েছে, ফেরার সময় যেন এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের