,

ভারত সিরিজের প্রাথমিক দল

news-image

চোট কাটিয়ে ভারত সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও পেসার শফিউল ইসলাম। রোববার ভারতের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
 এক বিবৃতিতে বিসিবি জানায়, আগামী বুধবার সকাল সোয়া দশটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।
 কাঁধের চোটের কারণে মাঝপথে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শেষ হয়ে যায় এনামুলের। চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি শফিউলের। এই পেসারও ফিরেছেন প্রাথমিক দলে।          
 পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হওয়া তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজও আছেন ২৩ সদস্যের দলে। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসছে ভারত।
 ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
 
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, নাসির হোসেন, এনামুল হক, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রনি তালুকদার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ