,

জন্মদিনে ছেলে জয়ের উদ্দেশ্যে যা বললেন শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের অসংখ্য ছবির হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবেসে তারা বিয়ে করেছিলেন। সেই সংসার টেকেনি। তবে দুজনের প্রেম-ভালোবাসার স্মৃতি হয়ে আছে একমাত্র পুত্র আব্রাম খান জয়। আজ তার জন্মদিন।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়কে জন্ম দেন অপু বিশ্বাস।

বাবা-মা একসঙ্গে থাকেন না। তাই নিজের জন্মদিনে তাদের নিয়ে একসঙ্গে কেক কাটার সুযোগ জয় পায়নি কখনো। তবে দুজনের কাছ থেকেই আলাদা আলাদা মেলে স্নেহ-মমতামাখা ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়া।

আজ পুত্রের পঞ্চম জন্মদিন উপলক্ষে শাকিব খান এক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ।

তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো।

বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা