বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার সকালে এক অভিযানে পশ্চিম তীরের জেনিন শহরে আন্দোলনরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালালে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আওওদেহ জানান, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওই অঞ্চলে আনুমানিক ৭০০ জন ফিলিস্তিনি জড়ো হয়েছিল। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত পশ্চিম জেনিনের বুরকিন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য সন্ত্রাসী হামলা চালাতে যাওয়া হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তিনি এ ঘটনায় হতাহতের সংখ্যা উল্লেখ করেননি।

ইসরায়েলের প্রধান রেডিও স্টেশন এবং বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের সদস্যদের ধরার লক্ষ্যে পশ্চিম তীরের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা