শুটিংয়ে ফিরছেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : ছেলে ইউভানকে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় পাড় করছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সংসার সামলানো থেকে শুরু করে নিজের সব কাজই করছেন। এমনকি চালিয়ে যাচ্ছেন শুটিং। তবে এবার শুটিংয়ে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে তাকে। কারণ তার শুটিং দেখবে ছেলে ইউভান। যা এর আগে কখনো হয়নি।

সম্প্রতি পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘ডক্টর বক্সী’র শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী। এটি একটি মেডিক্যাল থ্রিলার ছবি।

জানা গেছে, পুজার পরে ছবির শুটিং শুরু হবে। আর মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছর পয়লা বৈশাখে।

পরিচালক বললেন, এক শ্রেণির চিকিৎসকেরা এই পেশাকে শুধুই আয়ের মাধ্যম হিসেবে দেখেন। ‘ডক্টর বক্সী’ এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প।

এ ছবিতে শুভশ্রীর চরিত্রটি গল্পের সূত্রধর। হেরিটেজ হোটেলে বেড়াতে গিয়ে একটি খুনের ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। সেখানে ডক্টর বক্সী উপস্থিত হয়ে তাকে বাঁচাতে পারে কি-না, খুনের ঘটনার নেপথ্যে কোনও চিকিৎসা সংক্রান্ত অপরাধ জড়িয়ে আছে কি-না, তা নিয়ে এই গল্প।

শুভশ্রী গাঙ্গুলী বলেন, ইউভানকে সঙ্গে নিয়ে প্রথমবার শুটিং করছি। আউটডোর থাকলেও ইউভান আমার সঙ্গেই সব সময়ে থাকবে। ওকে ছাড়া থাকতে পারব না। শুটিংয়ের পরিবেশে আমার ছেলে বড় হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী