বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের জালে ১২ কেজির চিতল

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনা মোহনায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।

শনিবার ভোরে স্থানীয় জেলে রতল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে তিনি সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে আনলে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ৫৫০টাকা কেজি দরে ১৮ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে রতল হালদার বলেন, ‘প্রতিদিনের মত গত শুক্রবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ শিকারে যাই। সারারাত কোনো মাছ না পেয়ে হতাশ ছিলাম। এর মধ্যে জালের টান দেখেই বুঝতে পারি জালে বড় সাইজের কোনো মাছ আটকা পড়েছে। খুব সাবধানতার সাথে বেশ কিছুক্ষণ চেষ্টা করে মাছটি নৌকায় তুলি। এ ধরনের মাছ তো আর সবসময় সবার জালে ধরা পড়ে না। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেক খুশি।’

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘পদ্মা নদীর চিতল মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশি। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে গাজীপুরের এক ব্যক্তির কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার