,

কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডে বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দ ব্যবহার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থী।’
‘আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড