,

বাংলাদেশ-মালয়েশিয়া ৩১ দফা চুক্তি সই

news-image

কুয়ালালামপুরে বাংলাদেশ-মালয়েশিয়া ৩১ দফা চুক্তি স্বাক্ষর করেছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কমিশনের চতুর্থ বৈঠক রোববার এ চুক্তি সাক্ষরিত হয়। মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ সাবাহের কোতা কিনাবালুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি। মালয়েশিয়া প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো শ্রী আনিফাহ আমান।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য আরও ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে তারা সম্মত হন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার সম্ভাবনাময় অন্যান্য খাত খুলে দেওয়ারও অনুরোধ জানানো হয়।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ