বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি : মেয়র তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।’

বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, ‘গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।’

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল