বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের ৩৮ জন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

news-image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের বাগেরহাটের ৬৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাকি ২৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের আওয়ামী লীগেরই বিদ্রোহীদের সঙ্গে লড়তে হচ্ছে।

দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের অন্তত ২৫ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, বাগেরহাটে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৬৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে ৩৮ জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ৬৬টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ হাজার ২৮৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ৭৮৫ জন নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় নারী-পুরুষ মিলিয়ে দশ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাগেরহাটের চারটি ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএম এ ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। বাকিগুলোতে ব্যালটে ভোট হবে।

এর আগে ২০১৭ সালের ইউপি নির্বাচনে এই জেলায় চেয়ারম্যান পদে ৩৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন।

 

সূত্র : আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী