,

তালাক না দিয়েই মাহিকে বিয়ে, মামলা করবেন আগের স্ত্রী

news-image

জার্নাল ডেস্ক : বেশ চমকপ্রদভাবে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি। পাত্র ব্যবসায়ী-রাজনৈতিক নেতা রাকিব সরকার। তিনি গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য।

মাহি ও রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। মাহির সঙ্গে তার সাবেক স্বামী অপুর ডিভোর্স হলেও রাকিব তার স্ত্রীকে ডিভোর্স দেননি।

বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়ে রাকিবের স্ত্রী বলেন, রাকিব আমাকে না জানিয়েই বিয়ে করেছে। প্রয়োজনে মামলা করব।

এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পর গত মে মাসে মাহি নিজেই ফেসবুকে অপুর সাথে তার বিবাহবিচ্ছেদের খবর জানান। বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এরপর থেকেই ঢালিউড এই অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়।

মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। রাকিব ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সদস্য ছিলেন।

বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকার।

এছাড়াও বিভিন্ন ব্যবসায় জড়িত রাকিব। গাড়ির শো-রুম, পরিবহন, রিসোর্ট, কাঁচামালের আড়ৎ, জমিসহ আরো অনেক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের