বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ বৃদ্ধা মাকে হোটেলে রেখে পালালো ছেলে

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বৃদ্ধা মাকে (৬০) হোটেলে বসিয়ে রেখে পালিয়েছে ছেলে। হোটেল ঢুকে এক যুবক ম্যানেজারকে বলেন, ‘আমার মা এখানে থাক, আমি ওষুধ নিয়ে আসছি।’ এরপর তিনি আর ফিরে আসেননি।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শাহী নান্না বিরিয়ানি হাউজে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার এস আই আলামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃদ্ধা নারীর নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

শাহী নান্না বিরিয়ানি হাউজের ম্যানেজার রিফাত হোসেন জানান, দুপুর দেড়টার দিকে ওই বৃদ্ধাকে সঙ্গে নিয়ে এক যুবক এসে একদম পেছনের দিকে বসেন।১০/১৫মিনিট পর ছেলেটি তাকে বলেন, মা এখানে থাক, আমি ওষুধ কিনে এনে মাকে নিয়ে যাচ্ছি। এরপর আর ওই যুবক ফিরে আসেনি। ওই নারী বসেই থাকেন। অপেক্ষা করতে করতে বিকাল সাড়ে ৪টার দিকে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। এর পর খবর দেয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.ইমতিয়াজ আলম জানান, ওই নারীর চিকিৎসা চলছে। এখনো তার জ্ঞান ফিরে আসেনি। কিন্তু তার অক্সিজেন লেভেল ও প্রেসার ঠিক আছে।

কালীগঞ্জ থানার এস আই আলামিন হোসেন জানান, বৃহস্পতিবার তিনি ইমার্জেন্সি ডিউটিতে ছিলেন। খবর পেয়ে শাহী নান্না বিরিয়ানি হাউজে গিয়ে নারীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।পরে তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

 

এ জাতীয় আরও খবর

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার

গাজীপুরে গৃহবধূ হত্যা, প্রধান আসামির স্বীকারোক্তি