বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫০ পর্বে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১৮ সেপ্টেম্বর ২৫০ পর্ব প্রচার হবে বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক ‘বউ শাশুড়ি’। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হবে নাটকটি।

টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহদে, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।

নাটকের কাহিনী হলো- গল্পের নায়ক আবিরের বিয়ে নিয়ে পরিবারের সবাই যখন ব্যতিব্যস্ত তখন আবির তার প্রেমিকা শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। কারণ আবিরের মা রওশন আরা তার ছেলের সঙ্গে কোনো আলোচনা না করেই তার ব্যবসায়িক পার্টনার আজমল সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। কারণ আজমল সাহেবের মেয়েকে পুত্রবধূ বানাতে না পারলে রওশন আরাকে পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। মেজছেলে দুলাল দায়িত্ব নেয় শিলাকে বাড়ি থেকে বের করে আজমল সাহেবের মেয়ে ডায়নাকে বাড়ির বউ করার। সে আদৌ কি সেটা পারবে? পারিবারিক এমনই নানা উত্তেজনা আর নাটকীয়তা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল