বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে প্রকাশ হলো যশই নুসরাতের ছেলের বাবা

news-image

বিনোদন ডেস্ক : সদ্য মা হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। ছেলের জন্মের পরদিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। জানিয়েছিলেন ছেলের নাম ‘ঈশান’। তবে সবাইকে সন্তানের নাম জানালেও তার বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা।

তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ছেলের বাবার নাম সবার সামনে আনলেন তিনি। বুধবার রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান।

নথিভুক্ত ফরমে ছেলের নাম লেখা হয়েছে ঈশান দাশগুপ্ত। আর বাবার নাম দেবাশিষ দাশগুপ্ত ওরফে অভিনেতা যশ।

অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সন্তানের বাবা কে এ নিয়ে জল্পনা চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা সময়ে নানাভাবে নুসরাতকে এই প্রশ্নেই জর্জরিত করেছিল। কয়েকদিন আগে ইঙ্গিতে জানিয়েছিলেন সন্তানের বাবার কথা। তবে আর সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারলেন না তিনি।

অত্যন্ত গোপনে কলকাতা পৌরসভার জন্মনিবন্ধন পোর্টালে অনলাইনে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় তিনি অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩ বলে পৌরসভা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

একসঙ্গে দুইজন ঘুরলেও কিংবা এক বাড়িতে থাকলেও এতোদিন সন্তানের পিতার পরিচয় প্রকাশ্যে আনেননি নুসরাত। কিন্তু বুধবার রাত সাড়ে ৯টার পর পৌরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতেই সবার সামনে পরিষ্কার হয়ে যায় কে নুসরাতের সন্তানের বাবা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা