,

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ প্রতিবেদক : মহামারি শুরুর পর প্রথমবারের মতো দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন তিনি। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড হয়ে নিউইয়র্ক যাবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি থাকবে তার।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া সূচি অনুযায়ী- শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশত্যাগের পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর তিনি যাত্রা বিরতি করবেন। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন শেখ হাসিনা। ১৯-২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। পরে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। গত বার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেওয়া যায়নি। অবশ্য সে অধিবেশন ভার্চুয়ালি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এটি নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা