,

শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে দায় নিতে হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। এর ফলে ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এসএমএস পাঠানো যাবে। তবে কোন শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এন আমিরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস প্রেরণের সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার উক্ত প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের