বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বন্ধ হয়ে গেছে টিকা কার্যক্রম

news-image

যশোর প্রতিনিধি : যশোরে করোনা টিকার সংকট দেখা দেয়ায় কাউকে আর টিকা দেয়া হচ্ছে না। টিকা না পেয়ে হাসপাতালে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

টিকা নিতে আসা লোকজন জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে যশোর জেনারেল হাসপাতালে যান। এ সময় তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা পাননি।

তাদের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন ম্যাসেজ দিয়ে আসতে বলা হলো। এ সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান।

সূত্র জানায়, ৩ লাখ ২০ হাজার মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ মানুষ। আর রেজিস্ট্রেশন করেছেন ৮ লাখেরও বেশি মানুষ।

প্রথম ডোজ ১৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। ফলে টিকা দেয়া বন্ধ হয়ে গেছে। যদি টিকা না আসে তাহলে মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজও বন্ধ হয়ে যাবে।

হাসপাতালে টিকা দেয়ার দায়িত্বে থাকা নার্সরা জানান, টিকা সংকটের কারণে তারা বেশিরভাগ লোকজনকে টিকা দিতে পারছেন না।

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন সাংবাদিকদের জানান, গণটিকা কার্যক্রমের কারণে তাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় অনেককেই টিকা দেয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘ঢাকায় টিকার চাহিদা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার