কাটা মাথা নিয়ে তালেবানের উল্লাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে গানি সরকারের সামরিক বাহিনীর এক সদস্যের শিরশ্ছেদের পর নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেছে তালেবান। ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বল হয়, এই সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়েছে। অনলাইনের চ্যাটরুমে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় ওই সৈন্যের কাটা মাথার চুল ধরে নেচে-গেয়ে উল্লাস করছে তালেবান সদস্যরা।

৩০সেকেন্ডের ওই ভিডিওতে তালেবানের যোদ্ধাদের ‘মুজাহিদীন’ বলে চিৎকার ও মাটিতে পড়ে থাকা মাথাবিহীন দেহের চারপাশে উল্লাস করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, তালেবানের ছয়জন যোদ্ধা লাশটি ঘিরে রেখেছেন, যাদের প্রত্যেকের হাতে রয়েছে রাইফেল এবং অন্য দু’জনের হাতে রক্তমাখা ছুরি।

প্রতিবেদনে আরও বলা হয়, গাঢ়-সবুজ রঙের ইউনিফর্ম পরিহিত মাটিতে যে ব্যক্তির মরদেহ পড়ে ছিল, তিনি আফগান সৈন্য বলে ধারণা করা হচ্ছে। কারণ আফগান সামরিক বাহিনীকে গাঢ় সবুজ রঙের ইউনিফর্ম দিয়েছিল যুক্তরাষ্ট্র।

রক্তমাখা ছুরি হাতে দুই ব্যক্তি মুজাহিদীনদের নামে স্লোগান দেন এবং ছুরি আকাশে ছুড়ে মারেন। এর এক পর্যায়ে তারা চিৎকার করে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার প্রশংসা করতে শুরু করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী