,

দেশের ৭২ শতাংশ তরুণের হাতে ইন্টারনেট

news-image

নিউজ ডেস্ক : দেশের তরুণ জনগোষ্ঠীর ৮৬ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। তাদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন ৭২ শতাংশের বেশি।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত জরিপে এমন তথ্যই দেখা গেছে। ‘বাংলাদেশের কর্মমুখী শিক্ষায় যুবদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন’ শীর্ষক এক অনুষ্ঠানে জরিপটি প্রকাশ করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, সাম্প্রতিককালে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান করেছেন মাত্র ২৮ শতাংশ তরুণ। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে মনে করেন ৬৫ শতাংশ অংশগ্রহণকারী তরুণ।

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোরশেদ বলেন, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতাকে লজ্জাজনক মনে করা হয়। আমাদের অবশ্যই এই অবস্থার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে।

ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, দেশে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিতদের কাজকে এই যুগেও শ্রমসাধ্য কাজ মনে করা হয়।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, দক্ষতা ডেভ্লপমেন্ট ছাড়া আমরা চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের টিকিয়ে রাখতে পারব না।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের