বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল থেকে চালু হচ্ছে আমিরাতগামী ফ্লাইট

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো সব শর্ত বহাল রেখে বাংলাদেশ থেকে আমিরাতগামী ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে আগামীকাল রবিবার থেকে। আমিরাতের ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

দেশটির বিমান সংস্থা ইত্তেহাদ জানিয়েছে, কাল থেকেই স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করতে চায় তারা। এতে ছয় মাসের অধিক সময় বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরাও এই ফ্লাইটে আবুধাবি ফিরতে পারবেন।

জানা গেছে, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনার টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করা থাকলে আমিরাত ফিরে আসতে পারবেন। তবে দেশে অবস্থানের মেয়াদকাল ছয় মাসের অধিক হলেও ভিসার বৈধতা নিশ্চিত করতে হবে। এ জন্য আবুধাবিতে প্রত্যাবর্তনকারীদের ফেডারেল অথরিটি অব আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) অনুমোদন নিতে হবে।
আর দুবাইয়ের ক্ষেত্রে জিডিআরএফএ অনুমোদন নিতে হবে। যাত্রীদের অবশ্যই টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ ১৫টি দেশের নাগরিকদের জন্য একই আইন কার্যকর বলে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়, অনুমোদিত ল্যাব থেকে ৪৮ ঘণ্টা মেয়াদের কভিড পিসিআর টেস্টের নেগেটিভ রেজাল্ট ও তার কিউআর কোড নিতে হবে। এটা বিমানবন্দরে প্রবেশের সময় দেখাতে হবে। এছাড়া সব যাত্রীকেই বোর্ডিং করার আগে একটি র‌্যাপিড পিসিআর টেস্ট করতে হবে। আমিরাত পৌঁছার পর তাদের আরেকটি পিসিআর টেস্ট এবং চর্তুথ ও অষ্টম দিনে আরও দুটি কভিড টেস্ট করতে হবে। ১৬ বছরের নিচের শিশুদের জন্য এই বাধ্যবাধকতা থাকবে না।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা