সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভায় ছাত্রলীগের সংঘর্ষ

news-image

নারায়ণগঞ্জপ্রতিনিধি : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমাবেশ চলাকালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের বাসভবনের সামনে মহানগর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ইলিয়াস ইসলাম লিয়নের সমর্থক দুই গ্রুপের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। পাশেই নাসিক ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা চলছিলো। এসময় মিজমিজি টিসি রোড এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মী সমাবেশ চলাকালে নারায়ণগঞ্জ মহানগর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ইসলাম লিয়নের এক সমর্থক আরেক সমর্থকের শরীরে হাত দেয়াকে কেন্দ্র করে দুইটি গ্রুপে ভাগ হয়ে তানভীর, ইয়াছিন, সাইদুল ও ফাহিমসহ আরো কয়েকজনের তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর তর্কবিতর্ক রূপ নেয় মারামারিতে। এসময় ৮-১০ জন কর্মী জখম হয়। কর্মী সমাবেশের এমন মারামারি দেখে যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা দুই গ্রুপকে বুঝানোর জন্য রাস্তায় আনলে মারামারি আরো বেড়ে যায়। এতে টিসি রোডে যান চালাচল বন্ধ হয়ে উভয় দিকে যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে পরবর্তীতে সিনিয়র কয়েকজন নেতার হস্তক্ষেপে মারামারি থেমে যায়।

সকল অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ইসলাম লিওন বলেন, আমাদের কর্মীরা সকলে সকলের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল। তারা কখনোই এমন কাজ করবে না। তবে হাতাহাতির ঘটনা আমিও শুনেছি, বিস্তারিত জানি না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মুঠোফোনে জানায়, আনোয়ারের ছেলে ছাত্রলীগ নেতা ইলিয়াস কিছু ছেলে ভাড়া করে এনেছিলো, তারাই নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি করেছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী