বরিশালে গৃহবধূর আত্মহত্যা; স্বামী ও শাশুড়ির অত্যাচারের অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার থানেশ্বরকাঠি গ্রামে স্বামী ও শাশুড়ির অত্যাচারে মিতালী হালদার (২২) নামে এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মিতালীর মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে এ ঘটনার পর মিতালীর মা ফুলমারা হালদার বাদী হয়ে মেয়ে জামাতা মিন্টু বৈদ্য ও তার মা পুষ্প রানীকে অভিযুক্ত করে থানায় আত্মহননে প্ররোচনার একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত মিন্টু বৈদ্য থানেশ্বরকাঠি গ্রামের নির্মল বৈদ্যর ছেলে এবং মিতালী আস্কর গ্রামের অমৃত হালদারের মেয়ে।

স্থানীয়রা জানান, বৈদ্যর সাথে ১০বছর আগে মিতালীর বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মিতালীর স্বামী অকর্মন্ন এবং মাদকাসক্ত। টাকার জন্য স্ত্রীকে মারধর করতো সে। এক পর্যায়ে বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ আনার পর কিস্তি পরিশোধ না করে ভারত পালিয়ে যায় মিন্টু। ১০ মাস পর বাড়ি ফেরে মিন্টু। ঋণের টাকা পরিশোদের জন্য মিতালীকে চাপ দেয় সে। মিতালী টাকা দিতে অপারগতা জানালে গত শুক্রবার রাতে তাকে মারধর করে মিন্টুসহ পরিবারের অন্যান্য সদস্যরা। ওই রাতেই সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহনন করে সে। বিষয়টি জানাজানি হওয়ার পর মিন্টু ও তার মা পালিয়ে যায়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে মিতালীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মিতালীর মায়ের দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী