বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েবে জুটি বাঁধলেন নাঈম-তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : এফ এস নাঈম, একাধারে মডেল, অভিনেতা ও গায়ক। দীর্ঘদিন ধরেই নান্দনিক কাজ দিয়ে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। ভিন্নধর্মী কাজে হাজির হয়ে কুড়িয়েছেন প্রশংসা। গেল ঈদেও বেশ কিছু নাটকে দারুণ প্রশংসিত হয়েছেন। ঈদের পর কাজে ফিরে বেশ ব্যস্ত সময় করছেন তিনি।

এরমধ্যে শেষ করেছেন নতুন একটি ওয়েব সিরিজের কাজ, নাম ‘অরা’। মারুফ রেহমান ও তানিম পারভেজের গল্পে এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৫ দিনে শেষ হয়েছে এর শুটিং। ভিন্নধর্মী দুটি চরিত্রে এখানে জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও তাসনুভা তিশা।

এফ এস নাঈম বলেন, ‘অরা’ আসলেই একটু অন্যরকম একটা গল্প। ভৌতিক কিছু ব্যাপার রয়েছে। আবার ভৌতিকও বলবো না, আগের দিনের মানুষ যারা এরকম কিছু বিষয়কে বিশ্বাস করতো; এরকম একটা গল্প। আবার এটাও কিন্তু ঠিক, কিছু কুসংস্কার ছিলো যেগুলো বিজ্ঞানও অস্বীকার করতে পারেনি। এরকমই একটা গল্প যেখানে অনেক কিছুই ঘটে যা অবিশ্বাস্য।

তিনি আরও বলেন, এরকম গল্প ও চরিত্রে আমি এবারই প্রথম অভিনয় করেছি। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। একটা সুন্দর টিম ছিলো, কাজ করে বেশ মজা পেয়েছি। এছাড়া অনেক গুণী শিল্পীর সমাবেশ ছিলো এখানে, যার কারণে কাজ করতে আরও বেশি ভালো লেগেছে।

৬ পর্বের এই সিরিজে এফ এস নাঈম ছাড়াও আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, পার্থ বড়ুয়া, তাসনুভা তিশা, শতাব্দী ওয়াদুদ, দিপ্তীময় দিপ্তী, নিশা চৌধুরী, জান্নাত সূচী, বিরল, অশোক ব্যাপারী প্রমুখ। রেডপ্যাড স্টুডিওর ব্যানারে এ সিরিজটি খুব শিগগিরই বায়োস্কোপে মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার